Archive for the ‘নির্বাচিত’ Category

কনসার্ট কি শ্লীলতাহানির হাতিয়ার?

by ধানসিঁড়ি
April 15th, 2010

শ্লীলতাহানি অতীতেও ছিল বর্তমানেও আছে, দিনদিন এর প্রকোপ মহামারী আকারে বাড়ছে। খুবই আশ্চর্যের বিষয় যে শ্লীলতাহানি ঘটছে দেশের সবচেয়ে নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে, ঘটছে বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবে। থার্টি ফার্স্ট নাইটে বাঁধনের শ্লীলতাহানি মিডিয়ায় যে তুমুল ঝড় তুলেছিল তার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ ধরণের অপকর্ম চীরতরে বিলুপ্ত হওয়াটাই সচেতন মানুষের আকাঙ্খা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদের সম্ভ্রম লুটের মহোৎসব বেড়েই চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে প্রভাতফেরী থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল শাখার ছাত্রলীগ সভাপতি  আব্দুর রহমান জীবনের অনুসারীরা সবার সামনেই ওড়না টানে, অভিবাবকসহ ছাত্রীকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।  গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেই আবদুর রহমান জীবনের সংগঠন ‘মুক্তবাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নববর্ষ কনসার্টে আবারো নারীরা লাঞ্ছিত হলো, কমপক্ষে ১৫ টি মেয়েকে পুলিশ উদ্ধার করে বাড়ীতে পৌছে দেয়। শিক্ষার্থীসহ অন্য প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্ট চলাকালে পুরো এলাকার হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মেয়েরা এসে পড়লে বখাটেরা তাদের লাঞ্ছিত করে। অবস্থা দেখে মনে হয় নারীদের শ্লীলতাহানির হাতিয়ার হিসেবেই হয়তো ঘটা করে রাতবিরাতে কনসার্টের আয়োজন করা হয়।

Popularity: 70%

Read More »

যুদ্ধাপরাধের বিচারের নামে প্রতিপক্ষ দমনের নীল নকশা

by পালাবদল
April 4th, 2010

— তুষার মাহামুদ

বিগত ২০০১ সালের জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে তথাকথিত যুদ্ধাপরাধী বিচারের নামে আওয়ামী লীগ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠে। এ ইস্যুতে দিল্লীর নীল-নকশা বাস্তবায়নে কোমর বেঁধে মাঠে নামে আওয়ামী লীগ ও তার দোসররা। বিশেষ মহলের অর্থায়নে প্রায় তিনযুগ পরে গঠন করা হয় ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’। আন্দোলনের মাঠে ‘র’ এর অর্থপুষ্ঠ এ ফোরামের একটাই দাবী ছিল ‘যুদ্ধাপরাধের বিচার’। দেশের শান্তিপ্রিয় সর্বস্তরের সাধারণ মানুষ তখনই প্রশ্ন তুলেছেন, ১৯৭৩ সালে ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে নিষ্পন্ন হওয়া ‘যুদ্ধাপরাধের বিচার’ আবার নতুন করে এখন কেন? এ দাবির প্রেক্ষিতে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক একে খন্দকারকে মন্ত্রী বানিয়ে পুরস্কৃত করা হয়।

Popularity: 25%

Read More »

Recent Discussions

  • সৌরভ চ্যাটার্জী: আপনার লেখ টা পরলাম, পুর-পুরি মানতে পারলাম না। পহেলা বৈশাখ সব বাঙালীদের একতার উৎসব… এই উৎসব কে...
  • ababil pakhi: good writing,
  • Delwar: Consert destroying our culture. So need to save from it and aware of our present generation, more write need...
  • Delwar: Thanks for good note.
  • আব্দুর রহমান: আওআমেলীগের এটি চির চেনা চরিত্র। আশাকরি তারা কথা কাজের মিল কি জিনিস তা শেখার চেষ্টা করবেন।
  • পরান: তথ্যভিত্তিক লিখার দেওয়ার জন্য ধন্যবাদ।
  • ধানসিঁড়ি: আপনাদেরকেও ধন্যবাদ সুন্দর একটি সাইট উপহার দেয়ার জন্য। আপনাদের অগ্রযাত্রা সফল হোক।
  • পালা বদল: ধন্যবাদ আপনার সুন্দর একটি লেখার জন্য।