Archive for the ‘বিনোদন’ Category

ইসলাম ধর্ম, চিত্ত বিনোদন ও আনন্দ

by পালাবদল
April 25th, 2010

প্রাত্যহিক জীবনে মানুষ নানা কাজে ব্যস্ততা এবং বিভিন্ন ঘাত-প্রতিঘাতের কারণে ক্লান্ত হয়ে পড়ে। কর্মক্লান্ত মানুষের আত্মিক সজীবতার জন্য প্রয়োজন বিশ্রাম ও বিনোদন। মানুষের শরীরের জন্য যেমন বিভিন্ন ধরনের খাদ্য ও ভিটামিন জরুরী তেমনি তার আত্মার জন্যও বিনোদন, বিশ্রাম ও খাদ্য জরুরী। আনন্দ ও চিত্ত বিনোদন মানুষের মধ্যে হতাশা ও ব্যর্থতার গ্লানিসহ অন্যান্য নেতিবাচক অনুভূতিকে মন থেকে মুছে দেয় । আনন্দের অনুভূতি মানুষকে প্রশান্তি দেয় এবং মনকে সুস্থ ও সতেজ রাখে । বিশ্বনবী (সা)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম রেজা (আঃ) বলেছেন, আনন্দ ও চিত্ত বিনোদন মানুষকে জীবন যাপনের ক্ষেত্রে সহায়তা করে এবং এ সবের সহায়তায় দুনিয়ার বা পার্থিব বিষয়ে বেশী সাফল্য পাওয়া যায়। আজকাল মনোবিজ্ঞানীরা মানুষের সুস্থতার জন্য আনন্দ ও চিত্ত বিনোদনকে খুব গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রেও আনন্দ ও চিত্ত বিনোদনকে ব্যাপক গুরুত্ব দেয়া হচ্ছে। অনেক মনোবিজ্ঞানী বলছেন, চিত্তবিনোদন, হাসি-খুশি ও প্রফুল্লতা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে এবং শরীরে নানা ধরনের ক্যান্সারের দ্রুত ছড়িয়ে পড়াকেও ঠেকিয়ে রাখে । চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হাসি ও প্রফুল্লতা এমন এক অনৈচ্ছিক প্রতিক্রিয়া যার ফলে মুখের ১৫টি মাংসপেশি একই সময়ে সংকুচিত হয় এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস ঘটে । এ ছাড়াও হাসি ও প্রফুল্লতার সময় শরীরের রক্ত-প্রবাহ দ্রুত সঞ্চালিত হওয়ায় রক্তে এড্রেনালিন বেড়ে যায়। ফলে মানুষ আরো সজীবতা ও আনন্দ অনুভব করে । মানুষের জীবনে যদি আনন্দ ও প্রফুল্লতা না থাকতো তাহলে মানুষ মানসিক চাপের তীব্রতায় প্রাণ ত্যাগ করতো । তাই জনগণের মধ্যে হতাশা দূর করা ও তাদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব। সরকার জনগণের জন্য সুস্থ বিনোদন ও নিষ্কলুষ আনন্দের ব্যবস্থা করতে পারলে তা দেশের উন্নতি-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Popularity: 19%

Read More »

Recent Discussions

  • সৌরভ চ্যাটার্জী: আপনার লেখ টা পরলাম, পুর-পুরি মানতে পারলাম না। পহেলা বৈশাখ সব বাঙালীদের একতার উৎসব… এই উৎসব কে...
  • ababil pakhi: good writing,
  • Delwar: Consert destroying our culture. So need to save from it and aware of our present generation, more write need...
  • Delwar: Thanks for good note.
  • আব্দুর রহমান: আওআমেলীগের এটি চির চেনা চরিত্র। আশাকরি তারা কথা কাজের মিল কি জিনিস তা শেখার চেষ্টা করবেন।
  • পরান: তথ্যভিত্তিক লিখার দেওয়ার জন্য ধন্যবাদ।
  • ধানসিঁড়ি: আপনাদেরকেও ধন্যবাদ সুন্দর একটি সাইট উপহার দেয়ার জন্য। আপনাদের অগ্রযাত্রা সফল হোক।
  • পালা বদল: ধন্যবাদ আপনার সুন্দর একটি লেখার জন্য।